স্থানীয় প্রযুক্তিতে চিকিত্সকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হিসেবে ফেস শিল্ড তৈরি করলো সিলেটের সাইবারনেটিক্স রোবো একাডেমি এবং সিআরইউএক্স। টানা ৩২ ঘণ্টার প্রচেষ্টায় নিজেদের ল্যাবেই প্রথম দফায় ৯৮টি ফেস শিল্ড তৈরি করেছেন সিআরইউএক্স প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল এবং সাইবারনেটিক্স রোবো একাডেমি’র হাসান সোহাগ।

স্থানীয় কাঁচামাল দিয়ে তৈরি হলেও তাদের কাছে থাকা ওএইচপি সিট ফুরিয়ে যাওয়ায় এটি তৈরির পদ্ধতি নিয়ে তৈরি ভিডিও ফেসবুকে দিয়েছেন।
সেখানে পোস্টে তিনি লিখেছেন, ত ২৪ ঘণ্টারও বেশী সময় ধরে আমরা ঘুমাচ্ছি না,কাজ করছি। আরও নতুন কি করা যায় সেটার চেষ্টা। বেশীরভাগ বলছেন আাদের কাছ থেকে কেনার জন্য অথবা আমরা যেন তৈরী করে দেই। আমরা যখন এটা তৈরী করি আমাদের উদ্দেশ্য ছিল আপনারা যেন আপনাদের জায়গা থেকে তৈরী করেন। আমরা প্রোডাকশন করব বা বিক্রি করব সেটা না। এ ভিডিওতে আমি বিকল্প কিছু ব্যবস্থা এবং আমাদের অবস্থা তুলে ধরেছি। আমরা যেগুলো তৈরী করেছি সেটা PPE এর সাথে ব্যবহারের জন্য দেয়া হয়েছে যা একজন এসে নিয়ে যাবে। আপনাদের কাজ আপনাদের মত করে তৈরী করা।